জামিন নিতে হাইকোর্টে এসেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি উপস্থিত হন। তার আইনজীবী নুরুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
হুলিয়া মাথায় নিয়ে গতরাতে কলকাতা থেকে দেশে ফেরন লতিফ সিদ্দিকী। গ্রেফতার এড়াতে আগাম জামিনের জন্য তিনি হাইকোর্টে হাজির হয়েছেন।
ধর্মীয় অনভূতিতে আঘাত হানার জন্য মন্ত্রিসভা ও আওয়ামী লীগের দলীয় সদস্য পদ থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’
তিনি বলেন, ‘এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’
এএইচ





