রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়াই তাদের বার্ষিক আয়ব্যয়ের হিসাব যে কোনো নাগরিকের আবেদনের প্রেক্ষিতে প্রকাশ করতে বাধ্য থাকবে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে রুল মঞ্জুর করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেইন।

ড. শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এ রায় হওয়ার পর এখন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশের ক্ষেত্রে দলগুলোর সম্মতির প্রয়োজন হবে না।

এ বিষয়ে রিটকারী সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এটি একটি যুগান্তকারী রায়।

এসএম