সরকারের লোকেরা দেশের সম্পদ দুর্নীতির মাধ্যমে চুরি করে সেই টাকা সুইস ব্যাংকে পাঁচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবেরকনফারেন্স লাউঞ্জে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘চেতনাধারীদের সোনা চুরি, দু:স্থ মুক্তিযোদ্ধাদের টাকা আত্মসাৎ ও মুক্তিযোদ্ধা সংসদের প্রহসনের নির্বাচন- মুক্তিযুদ্ধের আকাঙ্খার সাথে চরম বিশ্বাস ঘাতকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহ মোয়াজ্জেম বলেন, দেশে যত দুর্নীতি হয়েছে সেই টাকাই সুইস ব্যাংকে জমা হয়েছে। এই টাকা কারা কারা জমা করেছে তা বের করে বিচার করতে হবে।
তিনিবলেন, হাসিনা জাতে মাতাল তালে ঠিক আছে। হাসিনা একটা ভাল কাজও করেননি,সব অপকর্ম করেছেন। তিনি টাকা চেনেন। তিনি তার দুর্নীতিবাজ মন্ত্রীদের পক্ষ নিয়েছেন।
বিএনপি যখন র্যাবসৃষ্টি করেছিল তখন সুনাম অর্জন করেছিল- এমন মন্তব্য করে শাহ মোয়াজ্জেম বলেন,তখন র্যাবকে জঙ্গি সন্ত্রাস দমনে ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমানের্যাবকে সরকারের ক্ষমতা রক্ষায় ব্যবহার করা হচ্ছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী বন্ধুদের ক্রেস্ট থেকে আওয়ামী লীগ সোনা চুরি করেছে। তারা বিচার করবে না। এই চোরদেরকে বিচার করতে হবে মুক্তিযোদ্ধাদের।
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর সমালোচনা করে শাহ মোয়াজ্জেম বলেন, যে লোক একদিনের জন্যও জেল খাটে নাই। জিয়া হত্যার সময় পাশে থেকেও গোফ কামিয়ে খুনীদের সাথে পালিয়ে গেলেন সে কীভাবে আবার রাষ্ট্রপতি হলেন।
আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি





