আজ শনিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সভা আহ্বান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
[b]ঢাকা, এমআর, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর//এএইচ[/b]
রাজনীতি
সন্ধ্যায় আ'লীগের কার্যনির্বাহী সংসদের জরুরী সভা