তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মারামারি করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোমবার গণর্যালী পূর্ব সমাবেশ শুরু হলে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটের সামনে বিকাল সাড়ে ৩টায় এ সমাবেশ শুরু হয়।
এ সময় উভয় পক্ষ বাশের লাঠি দিয়ে একে অপরকে হামলা করে। এক পর্যায়ে বিবদমান দুই গ্রুপ মঞ্চের কাছাকাছি চলে যায়। এসময় মঞ্চে উপস্থিত দলের কয়েকজন শীর্ষ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে সমাবেশ উপলক্ষ্যে মৎস ভবন থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিস ফেরত জনসাধারণকে।
ঢাকা, এমআর, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





