অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতাল দেয়ার ঘোষণা দিয়েছে লেবার পার্টি।
শনিবার সকালে পল্টন মোড়ে বিদ্যুতের মুল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ ঘোষণা দেন।
বিদ্যুতের মুল্যবৃদ্ধির অযৌক্তিক প্রস্তাব জনস্বার্থ বিরোধী আখ্যায়িত করে গৃহীত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘অবিলম্বে মুল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে জনস্বার্থে হরতাল কর্মসূচি দেবে লেবার পার্টি।’
তিনি বলেন, ‘পিডিবি সাধারণ গ্রাহক পযার্য়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম একটাকা ৩৭ পয়সা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা অন্যায়, অযৌক্তিক ও জনস্বার্থ পরিপন্থী। অন্যান্য গ্রাহক পর্যায়ে ৬ দশমিক ৬শতাংশ ও সেচ পাম্পের জন্য প্রতি ইউনিটের মুল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। পিডিবির বৈষম্যমুলক অযৌক্তিক বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশের অথনীতির ক্ষেত্রে বিশেষ করে কৃষিখাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।’
সরকার দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিদ্যুতের দাম বাড়িয়ে শ্রমজীবি মেহনতি মানুষের জনদুভোর্গ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।
সমাবেশে নগর সভাপতি শামসু উদ্দিন পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, নগর সম্পাদক আশরাফ আলী হাওলাদার প্রমুখ।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বিদ্যুতের দাম বাড়ালে হরতাল
অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতাল দেয়ার ঘোষণা দিয়েছে লেবার পার্টি। শনিবার সকালে পল্টন মোড়ে বিদ্যুতের মুল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব





