স্বাধীনতার ৪৪ বছর পর ইতিহাসের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নিয়ে মন্তব্য করা দুঃখজনক বলে মন্তব্য করেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর বিমান বন্দর পরিদর্শন শেষে জেলা ওয়ার্কার্স পার্টি ও নাগরিক সমাজ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেনন বলেন,জিয়াউর রহমান যদি প্রথম রাষ্ট্রপতি হন,তাহলে মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল ? কেউ যদি ভয়ংকর ষড়যন্ত্র সামনে নিয়ে আসেন তাও খুব দু:খজনক হবে। আর এই ষড়যন্ত্র মুক্তিযোদ্ধা ও জনগণ মেনে নিবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক আব্দুল আহাদ মিনারে। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল,ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকান্দর আলী প্রমুখ।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
রাষ্ট্রপতি নিয়ে মন্তব্য করা দুঃখজনক: মেনন
স্বাধীনতার ৪৪ বছর পর ইতিহাসের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নিয়ে মন্তব্য করা দুঃখজনক বলে মন্তব্য করেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন





