আগামী ৫ এপ্রিল (শনিবার) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরী সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
ওইদিন সন্ধ্যা ৭টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)[/b]