বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবদল।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে যুবদলের কার্যনির্বাহী কমিটি এ কর্মসূচির ঘোষণা দেয়।

যুবদলের কার্যনির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে ।

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সকালে ঢাকার সিএমএম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনির খান।

এসএইচ