[b]ঢাকা: [/b]কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরী সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও ‍প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যদের  যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি ।