বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন বলেছেন, জেরুসালেমে মুসলমানদের প্রথম কিবলাহ পবিত্র আল আকসাহ মসজিদে দখলদার ইসরাইলী বাহিনীর হামলা অতীতের সকল বর্বরতা ও নির্মমতাকে হার মানিয়েছে। দখলদার বাহিনী বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে দুই শতাধিক ফিলিস্তিনীকে নৃশংসভাবে শহীদ করেছে। তিনি ইহুদীবাদী রাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলা বন্ধের জোর দাবি করেন।
মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত পবিত্র আল আকসাহ মসজিদে ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলা ও ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ শাহিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও শিবিরের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
তিনি বলেন, মূলত অবৈধ ইসরাইলী রাষ্ট্র বিশ্ব শান্তির জন্য এখন প্রধান হুমকী। তাই এই সন্ত্রাসী ও দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি অবিলম্বে দখলদার বাহিনীর হামলা বন্ধ ও ফিলিস্তিনীদের জানমাল রক্ষায় জাতিসঙ্ঘ, কমনওয়েলথ, আরবলীগ, ওআইসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্ব পরাশক্তিগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় দখলদারদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
প্রেস বিজ্ঞপ্তি
এমআর





