বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের জন্যই আমরা র্যাুব গঠন করছিলাম। তখন র্যা ব ছিল সন্ত্রাসের বিরুদ্ধে এক আতঙ্কের নাম।
আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের (১৯৯৬-২০০১) আমলে যে সন্ত্রাসী কর্মকান্ড করেছিল তার জন্যই তৈরী করা হয়েছিল র্যাাব। অথচ সেই র্যা ব দিয়ে আজ গুম, খুন ও অপহরণ করানো হচ্ছে।
বেগম জিয়া বলেন, দেশ আজ গুম ও খুনের দেশে পরিণত হয়েছে। গ্রামে, খালে-বিলে, জলে-জঙ্গলে শুধু লাশ আর লাশ। ঘরে ঘরে আজ কান্নার রোল।
র্যা বকে দিয়ে আজ রাজনৈতিক ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যা করানো হচ্ছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে গুম-খুন আর অপহরণের নাম। আজ ঘরে ঘরে শোনা যায় মা-বোনের আহজারী।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]