কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বদরুল আলমের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বদরুল একটি স্কুলের শিক্ষক উল্লেখ করে ছাত্রলীগ বলছে, সংগঠনের নিয়ম অনুযায়ী কেউ চাকরিতে যোগ দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়।
শাবিপ্রবি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটিতে সহসম্পাদক পদে ছিলেন বদরুল আলম। চলতি বছরের ১০ মে কমিটির নাম প্রকাশ করা হয়। এর দুদিন আগে কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
আর খণ্ডকালীন শিক্ষক হিসেবে ২০১৪ সালে চাকরিতে যোগ দেন বদরুল আলম। এখন পর্যন্ত তিনি স্কুলটির শিক্ষক। চাকরিতে বহাল থাকা অবস্থাতেই তিনি ছাত্রলীগের কমিটিতে সহসম্পাদকের পদ পেয়েছেন।
এসএ





