গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
এক শোক বিবৃতিতে ড. হেলাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মরহুম এই সাবেক রাষ্ট্রপতির অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, তার মৃত্যুতে জাতি এক দেশপ্রেমিক গুণী মানুষকে হারালো। শোক বার্তায় ড. হেলাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বনানীর বাসভবন থেকে হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুম আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ১৯৯৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫০-এর দশকে আইন পেশায় যোগদান করেন এবং তিনি ১৯৬২ এবং ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন।
সাবেক এই রাষ্ট্রপতি ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্ব পাকিস্তানের সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ২২তম অধিবেশনে যোগদান করেন। তিনি ১৯৭৪ এবং ১৯৭৬ সালে দুবার বরিশাল বার সমিতির সভাপতি নির্বাচিত হন।
১৯৭৭ সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং ১৯৮১-৮২ সালে বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি একই বছরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ১৯৯৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
জেড





