মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশ নেয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের ২গ্রুপের সংঘর্ষে ৬জন আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহামুদুজ্জামান নিলু ও সহ-সভাপতি মিঠু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন-ছাত্রলীগ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মাহামুদুজ্জামান নিলু, সহ-সভাপতি এম সাইদুজ্জামান মিঠু,সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল ইসলাম,যুগ্ম সম্পাদক আরিফ রহমান,সদস্য কাজী শাহেদ ইমন ও জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি আলম আলী রাজ।
আহতদের মধ্যে নিলুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বুধবার কলেজ অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচিতে অংশ নেয়া নিয়ে ছাত্রলীগের বিবদমান  নিলু গ্রুপ ও মিঠু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছাত্রসমাজ নেতা রাজসহ উভয় গ্রুপের ৬জন আহত হন।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]