বিশ্ববরেণ্য মুফাস্সিরে কুরআন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রেক্ষিতে আগামীকাল ১৬ মে মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ ও সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

রিভিউ আবেদন খারিজ হওয়ার পরে আজ ১৫ মে তারা এক যু্ক্ত বিবৃতি প্রদানে এ কথা বলেন।

“বিবৃতিতে তারা বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সরকার সাজানো মিথ্যা মামলায় আমৃত্যু কারাদন্ড দেয়ার ব্যবস্থা করে তাকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছে। এ দন্ড মওকুফের জন্য তিনি রিভিউ আবেদন করেছিলেন। দেশবাসী আশা করেছিল যে, তিনি রিভিউ আবেদনে ন্যায় বিচার পেয়ে মুক্তি পাবেন। কিন্তু তার রিভিউ আবেদনটি খারিজ করে দেয়ায় তিনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দাবি করেন পিরোজপুরের বিশাবালী নামক জনৈক ব্যক্তিকে হত্যার মিথ্যা অভিযোগে তাকে আমৃত্যু কারাদন্ড দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ হত্যাকাণ্ডের সাথে তার কোনক্রমেই জড়িত থাকার প্রশ্নই আসেনা। বিশাবালীর ভাই সুখরঞ্জনবালী আদালতে সাক্ষী দিতে যাওয়ার সময় তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে সাক্ষী দেয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়। তাকে সাক্ষী দিতে দেয়া হলে ঐ হত্যার সঠিক তথ্য উদ্ঘাটিত হত এবং আল্লামা সাঈদী বেকসুর খালাস পেতেন।

সরকার পক্ষের বহু লোকের সাজানো সাক্ষী গ্রহণ করা হলেও নিহত বিশাবালীর পরিবারের কোন সদস্যের সাক্ষী গ্রহন না করে মামলাটি ধামাচাপা দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এ থেকেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন-উদ্দেশ্যেই আল্লামা সাঈদীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছেন বলে তাদের দাবি

ঘোষিত এ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর নেতারা সকল শাখার প্রতি আহবান জানায়।
জেড