রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা এলাকায় ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল করেছে। এসময় ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে সাগরপাড়া বটতলা এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির।
মিছিলটি নগরীর বেলদার পাড়া দোশর মণ্ডলের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করে শিবির নেতাকর্মীরা।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশের এপিসি কার ও একটি ভ্যান সেখানে উপস্থিত হলে শিবিরকর্মীরা গাড়ি লক্ষ্য করে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে তিনি জানান।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি সায়েদুর রহমান।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
রাজশাহীতে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা এলাকায় ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল করেছে। এসময় ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।





