২০ দলীয় জোটের ডাকা ঢাকা ও খুলনা বিভাগে দ্বিতীয় দিনের হরতাল চলছে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই টানা ৪৮ ঘণ্টার হরতাল।
এর আগে মঙ্গলবার নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতন বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিভাগের ১৭ এবং খুলনা বিভাগের ১০ জেলায় এ হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।
এদিকে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই ঢাকা খুলনা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টা হরতালে নাশকতা এড়াতে কড়া অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এআর





