ফরিদপুরের ভাংগায় সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন যাত্রী নিহত ও ৩০ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “গত ৮ এপ্রিল রাতে ফরিদপুর জেলার ভাংগায় সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন যাত্রী নিহত ও ৩০ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি যে, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”

কেএইচ