যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।

মরহুম শফিউদ্দিন আহমেদ আজ রোববার সকাল ৬:৩০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ পরিবার পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর রাজধানীর কামরাঙ্গীরচর নূরিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কামরাঙ্গীরচর পূর্ব থানা আমীর মাওলানা মাহবুবুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কামরাঙ্গীরচর পশ্চিম থানা আমীর মুজিবুর রহমান খান, কামরাঙ্গীরচর পূর্ব থানা সেক্রেটারি বাকী বিল্লাহ হাবিব, কামরাঙ্গীরচর পশ্চিম থানা সেক্রেটারি গোলাম মোস্তফা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

(প্রেস বিজ্ঞপ্তি)