আজ ১ জুলাই সকালে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুরের রাধামদন মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে দুর্বৃত্তদের কুপিয়ে হত্যা করার নৃশংস ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ এক বিবৃতিতে বলেন, “ঝিনাইদহ সদর উপজেলার মধুপুরের রাধামদন মঠের সেবায়েত শ্যামানান্দ দাসকে দুর্বৃত্তদের কুপিয়ে নির্মমভাবে হত্যা করার বর্বর ঘটনা অত্যন্ত দু:খজনক।
ঝিনাইদহের এ ঘটনায় আবারও প্রমাণিত হলো যে, সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ। দেশে অব্যাহতভাবে হত্যাকান্ড চলতে থাকায় দেশের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অশান্তিতে বসবাস করছে। দেশের মানুষের জানমাল, উজ্জত-আবরুর নিরাপত্তা বিধানে সরকারের এ চরম ব্যর্থতা ক্ষমার অযোগ্য।”
এফএফ





