সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাচনে ব্যাপক অনিময় , ভোট কারচুপি ও সন্ত্রাসী হামলার ঘটনায় নির্বাচন বর্জন করে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজিজুর রহমানের বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রশাসনের পক্ষপাতিত্ব, ভোট গ্রহণে ব্যাপক অনিময়, ভোট কারচুপি,জামায়াতের প্রার্থীর সমর্থকদের ভোট দানে বাধা প্রদান,সন্ত্রাসী হামলা এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। যার ফলে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। উপজেলা নির্বাচনে তার নির্বাচনী প্রতীক ছিল মোটরসাইকেল। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, একে, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
রোববার কালিগঞ্জে জামায়াতের হরতাল
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাচনে ব্যাপক অনিময় , ভোট কারচুপি ও সন্ত্রাসী হামলার ঘটনায় নির্বাচন বর্জন করে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীর নেতারা





