বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতীকী অনশন ভাঙ্গালেন ব্যারিস্টার রফিকুল হক।

মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের সময় আইনজীবীদের অনশন ভাঙ্গান তিনি।

মঙ্গলবার সকাল ১১টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমের সামনে এ কর্মসুচি শুরু করেন তারা। সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এতে নেতৃত্ব দেন।

এছাড়া সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক সাইদুর রহমান, জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন প্রমুখ উপস্থিত আছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জেআই