তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত এখন জঙ্গি উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে।

সোমবার  সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ সমন্বয় কমিটির উদ্যোগে ‘অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্রের রাজনী: গণতান্ত্রিক শক্তির করণীয়’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ৫ জানুয়ারি ছিল খালেদা জিয়ার গণতন্ত্র হত্যা দিবস। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা, নির্বাচন এড়ানো সম্ভব ছিল না। খালেদা সব কিছু জেনেও অযৌক্তিক দাবি তোলেন। কিন্তু সংলাপ এড়িয়ে যান, সংলাপ প্রত্যাখ্যান করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ছাড় দিয়ে নির্বাচনকালীন সরকারে খালেদা জিয়াকে অংশগ্রহণের আহ্বান জানান। এমনকি খালেদা জিয়াকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় পর্যন্ত দিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সংলাপ-সমঝোতা-সমাধানের পথ বাদ দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, নাশকতা-অন্তর্ঘাত-হত্যা-খুনের তাণ্ডবে মেতে উঠলেন।

ঢাকা মহানগর জাসদ সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমুখ।

এবি