মিরপুর-গাবতলী-গুলিস্তান সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। রোববার বেলা সোয়া ৩টা থেকে সড়ক অবরোধ করেন তারা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর তোরণ ভাঙার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মিরপুর থেকে গাবতলী ও গুলিস্তান সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অবরোধকারীরা জানান, কাফরুল ও ভাষানটেক থানার ওসির নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে শেওড়াপাড়া, কাজী পাড়া, মিরপুর-১০ নম্বর, কচুক্ষেত ও ইব্রাহিম পুরের ১২টি তোরণ ভেঙে ফেলা হয়েছে। প্রতিবাদে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে তারা এ অবরোধ করেছেন।

ঢাকা. ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ