বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু তাহেরের দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামায়াতের দীর্ঘদিনের সাবেক আমীর এবং বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু তাহের দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। আমি তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি।

সেই সাথে আমি তার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল সহকর্মী ও সুধী-শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

এমআর