জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ সব যুদ্ধাপরাধীর বিচারের রায় দ্রুত ঘোষণা ও কার্যকর করার দাবিতে প্রতিবাদী গণসঙ্গীত ও সাঈদীর প্রতীকী ফাঁসি দেয়ার মধ্য দিয়ে সমাবেশ করছে গণজাগরণ মঞ্চের দু'পক্ষ।
বৃহস্পতিবার বিকাল থেকে শাহবাগে মুখোমুখী অবস্থান নিয়েছে মঞ্চের দু'টি পক্ষ।
বিকাল ৫টায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের নেতাকর্মীরা জাতীয় জাদুঘরের মূল ফটকের ডান পাশে সমাবেশ শুরু করেন।
এর আগেই বিকাল সাড়ে ৪টায়  কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে মঞ্চের অপর অংশটি জাদুঘরের বামপাশে জড়ো হয়ে সঙ্গীত পরিবেশনা শুরু করেন।
তবে দু'পক্ষই তাদের মাইক পরস্পরের দিকে ঘুরিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এনিয়ে দুপক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা থাকলেও সন্ধ্যা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]