এবার বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ৬ টি ট্রাক রাখা হয়েছে।

রোববার বেলা পৌনে একটার দিকে এসব ট্রাক এনে রাখেন আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাকগুলোর মধ্যে রয়েছে বালু, সিমেন্ট ও কাঠ।

এর আগে খালেদা জিয়া কার্যালয়ের ভেতরে বসেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের আশঙ্কা, বিশ্ব ইজতেমায় বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন ইসলামী সংগঠনের লাখ লাখ কর্মী টঙ্গীতে অবস্থান নিয়েছেন। এসব কর্মীরা ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাতের পর রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের দিকে যাত্রা করতে পারেন।

পাশাপাশি তারা বিভিন্ন ধরনের নাশকতা চালাতে পারেন বলেও আশংকা আওয়ামী লীগ নেতাদের। তাদের কেউ কেউ মনে করেন, এই পরিস্থিতির সৃষ্টি হলে সরকার বড় ধরণের ক্ষতির মুখে পড়তে পারে।

সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে এমন তথ্য দলটির নীতি নির্ধারণী পর্যায়ে জানানো হয়েছে বলে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জেএ