জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মঙ্গলবার বিকালে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ২০ দলীয় জোট।

দলীয় সূত্র জানা যায়, সরকার যদি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে এই সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবাদ সমাবেশে যদি জোটের প্রধান বেগম খালেদা জিয়া উপস্থিত থাকেন। তাহলে আজকের সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগকে শেষবারের মতো সংলাপে বসার আহবান জানাবেন তিনি। এতে যদি আওয়ামী লীগ কোনো প্রকার সাড়া না দেয় তাহলে ইস্যু ভিত্তিক কর্মসূচি পালনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই