নীলফামারী ডিমলা উপজেলা ছাত্রশিবির সভাপতি অপিয়ার রহমানের উপর আ.লীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, সরকারী মদদে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ধারাবাহিক নৃশংসতায় দেশ বার বার রক্তাক্ত হচ্ছে। সোমবার দুপুরে ডিমলা উপজেলার ঠুঠারডাঙ্গা বাজারে সেলুনে চুল কাটতে গেলে বিনা উস্কানিতে স্থানীয় আ.লীগ সন্ত্রাসী মাসুদ, চরু মামুদ ও ফারুকের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে নৃশংস ভাবে তার দুই পা ও হাতের রগ এবং একটি কান কেটে ফেলে।

বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীরা তাকে মূমর্ষ অবস্থায়  পুলিশের হাতে তুলে দেয়। পুলিশও সন্ত্রাসীদের আটক না করে উল্টো তাকে গ্রেফতার করেছে। এখন তার উন্নত চিকিৎসা করতে না দিয়ে পুলিশ সন্ত্রাসীদের মতই আচরণ করছে। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী চিহ্নিত আ.লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে এবং আহত শিবির নেতার সুচিকিৎসা নিশ্চিত ও তাকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

ইআর