বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমীর মোহাম্মদ শাজাহান এবং খিলগাঁও ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা শহীদ আবুল কাশেম এর মাতা মোসাম্মৎ আমেনা বেগম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা মোসাম্মৎ আমেনা বেগম আজ বৃহস্পতিবার বিকাল ৫.০০টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাজা আজ বাদ এশা রাজধানীর শাহজাহানপুরের বেনজীর বাগান হিলফুল ফুজুল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহঃ সেক্রেটারি আবদুল জব্বার, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওঃ ফরিদুল ইসলাম, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এস এম জুয়েল, মনির বিন আনোয়ার, আব্দুল বারি, শরিফুল ইসলাম, আশরাফুল আলম ইমন, খিলগাঁও থানার কর্মপরিষদ সদস্য এডভোকেট বাবুল হোসেন, শেখ মোহাম্মদ, খোরশেদ আলম মজুমদার, সাজিদুর রহমান শিবলী প্রমুখ নেতৃবৃন্দ। মরহুমার নিজ গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশায় আগামীকাল সকালে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি





