ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান বলেছেন, সরকার দেশের মানুষের সমস্যার সমাধান না করে বরং দিনের পর দিন নতুন করে সমস্যা সৃষ্টি করছে। ফলে  লাখো শহীদের  রক্তে কেনা স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
বুধবার  ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা শিবিরের বাছাইকৃত সাথী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন- শিবিরের জনশক্তিকে পড়াশুনার পাশাপাশি যেভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, ঠিক সেভাবে সমাজ পরিচালনার জন্য জাগতিক যোগ্যতাও অর্জন করতে হবে।  
সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন বলেন- শিবিরের বিষয়ে এখন সর্বমহলে পজিটিভ ধারণা সৃষ্টি হয়েছে। তাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শিবিরকেই রক্ষা করতে হবে। আগামী দিনের নেতৃত্বের জন্য বাংলাদেশ শিবিরকেই হাতছানি দিয়ে ডাকছে।
শাখা সভাপতি মুহা. নাজিম উদ্দিনের পরিচালনায় ও সেক্রেটারি মুহা. রেজাউল কবিরের ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরে আরও আলোচনা রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক  মোবারক হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]