গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকালে যমুনা ফিউচার পার্ক এলাকা ও শনির আখড়াসহ বিভিন্ন স্থানে মিছিল করে দলটি।

সকালে মাহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের নেতৃত্বে রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর জামায়াত।

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মুহ. রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য নাজিম উদ্দীন মোল্লা, সালাহউদ্দীন ও রোকন উদ্দীন, শিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি তারিক হাসান ও সেক্রেটারি জামিল মাহমুদ প্রমূখ।

অপরদিকে সকাল দশটার দিকে যাত্রাবাড়ী থানা জামায়াতের আমির আব্দুল মান্নানের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মিছল করে যাত্রাবাড়ি থানা জামায়াত।

মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আবুল কাসেম ও আবু ফতেহ, যাত্রাবাড়ী পূর্ব থানার সেক্রেটারি নিজামুল হক, পশ্চিম সেক্রেটারি তাজ উদ্দীন, শ্যামপুর সেক্রেটারি অধ্যাপক এন আহমেদ, শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি রিয়াজ উদ্দীন, ছাত্রনেতা গিয়াস উদ্দীন, মুজিবুর রহমান মঞ্জু ও তোফাজ্জল হোসেন, জামায়াত নেতা আশরাফ আলী, আব্দুল করিম, মহিউদ্দীন ও কবির হোসেন প্রমূখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সলিম উদ্দীন বলেন, 'সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে সরকারি দলের অনেক নেতাই অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছেন। অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং জনদুর্ভোগ চরমে উঠবে।'

সরকারের প্রতি অভিযোগ করে তিনি বলেন, 'মূলত সরকার দেশে সুশাসনের পরিবর্তে অপশাসন ও দুঃশাসন চালাচ্ছে। মূলত এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনদুর্ভোগ বাড়বে বৈ কমবে না। সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।'

এআই