র্যাব বিরোধী সম্মেলন আয়োজন করেছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল ৪টায় তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে পারেন। তার সঙ্গে মঞ্চে থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীসহ র্যাৃবের হাতে গুম হওয়া ঢাকা মহানগর বিএনপি’র ২২ পরিবারের সদস্যরা।
দলীয় সূত্রে জানা যায়, গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র্যাব বাতিল করার দাবি জানিয়েছেন। সেই দাবির পক্ষে জনমত তৈরি করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন সময়ে গুম ও অপহরণ হওয়া ঢাকা মহানগর বিএনপি’র ২২ নেতা-কর্মীর পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
এ সময় তারা অপহরণ ও হয়রানির বর্ণনা দেবেন। সম্মেলনে গুম হওয়া নেতা-কর্মীদের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, সম্মেলনে দেশের বিশিষ্ট নাগরিক, সিনিয়র সাংবাদিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
রাজনীতি
বিকালে বিএনপির র্যাব বিরোধী সম্মেলন
র্যাব বিরোধী সম্মেলন আয়োজন করেছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন





