গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে শনিবার বিকালে হচ্ছে দেশব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল।

বিএনপি’র যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, আমরা সারাদেশ থেকেই খবর পেয়েছি শনিবারের কালো পতাকা মিছিল সফল করেছে বিভিন্ন জেলা।

ঢাকায় মিছিল করতে ডিএমপির অনুমতি পাওয়া গেছে কিনা জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, ডিএমপির সঙ্গে মৌখিক আলোচনায় শর্ত সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে কালো পতাকা মিছিলের অনুমতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কালো পতাকা মিছিল হবে শান্তিপূর্ণ। এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আশা করি প্রশাসন মিছিলের সময় কার্যকর ভূমিকা রাখবে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ