দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের পর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। হুমকি দিয়ে আওয়ামী লীগকে হটানোর মতো শক্তি কারো নেই।

বুধবার বিকালে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঈদের পরে কে কি করলো তা না দেখে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার আহবান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, রাজপথ দখলে রাখতে হলে প্রয়োজন সংগঠনকে শক্তিশালী করা। সংগঠনকে শক্তিশালী করতে হলে নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির ঢাকা মহানগর কমিটি প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, এসব পুরোনো খেলোয়াড় আমাদের দেখা আছে। এদের আন্দোলন করার ক্ষমতা আমাদের ভালো করে জানা আছে। নতুন কোন খেলোয়াড় দিলে তাও ভেবে দেখতাম।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই