বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুরে তার জামিনের কাগজপত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে পৌঁছায়।

কারাবন্দী থাকা অবস্থায় এম কে আনোয়ারকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুক্তির পরও এম কে আনোয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

ওএফ