বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ড বিএনপি শাখার সভাপতি জামান সরকার ও সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, চলমান শান্তিপূর্ণ অবরোধে শাসকদল তাদের পরাজয় নিশ্চিত জেনে একের পর এক নিষ্ঠুর ও অমানবিক কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, হুমকি-ধামকি, হামলা-মামলা বা গুম-হত্যা করে চলমান আন্দোলন স্তব্ধ করা যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে।

এ সময় আরো নিন্দা জানান, ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধুরী, ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান চপল, সহ-সভাপতি এজাজুল হক রুবেল, বদরুম মনির ফেরদৌস, মো. আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নিজাম আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, মঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, তানভীর আহমেদ, নজরুল ইসলাম, মো. জুয়েল, আরিফ আহমেদ, নাজমুল হাসান, ফাহমিদ-উস-সালেহীন, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, খালেদুল ইসলাম, আজাদ আবুল কালাম, মো. সহিদুল, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ, আজমাইন রহমান, রাসেল খান প্রমুখ।

জেএ