নোয়াখালীতে জামায়াত ইসলামীর জেলা আমীরসহ তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, ভোর রাতে এক দল পুলিশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য নোয়াখালী জেলা আমীর মাওলানা আলা উদ্দিনকে তার চৌমুহনী বাসা থেকে গ্রেফতার করে। একই ভাবে জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী ও চৌমুহনী ৯ নম্বর ওয়ার্ড কর্মী মোঃ দাউদকে গ্রেফতার করে।
এদিকে জামায়াত নেতাদের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমীর এছাক খন্দকার ও জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন ফারুক। তারা অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।
এবিএস





