খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অতীতের ভূল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা এমনভাবে কাজ করবো যাতে আগামী নির্বাচনে দেশের সাধারণ মানুষ আমাদের পক্ষ নেয়।
সোমবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।
কামরুল বলেন, বর্ষ শুরুর এইদিনে আমাদের শপথ নিতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নব উদ্যমে আমরা দেশের উন্নয়নে কাজ করবো। তথ্য সন্ত্রাস, বাক সন্ত্রাস ও ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো এবং ৭১ এর ঘাতকদের বিচার সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৫ বছর দেশ পরিচালনা করবো এবং জঙ্গিবাদ, মৌলবাদ, ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]