জিএম কাদের এবং বি এম রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির (জাপা) মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ পার্টির দুই নেতাকে এ দায়িত্ব দিয়েছেন।
এখন থেকে জি এম কাদের অথবা এ বি এম রুহুল আমিন হাওলাদার গণমাধ্যমে পার্টি সম্পর্কে বক্তব্য দেবেন। এই দু'জন ছাড়া বিচ্ছিন্নভাবে কারও মন্তব্য, বক্তব্য বা বিবৃতি জাতীয় পার্টির বক্তব্য বলে বিবেচিত হবে না।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রংপুরে এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন। এর প্রতিক্রিয়ায় রওশনপন্থী অংশের নেতারা রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।
পরে ১৯ জানুয়ারি ঢাকায় ফিরে এরশাদ দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দেন। পাশপাশি রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নিযুক্ত করেন।
ওএফ





