সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কার্যক্রম চলায় আগামী বুধবার অনুষ্ঠেয় কেন্দ্রীয় ১৪ দলের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার আওয়ামী লীগের দফতর উপসম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের কার্যক্রম চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএম





