ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মোঃ আকরামুল হাসান কথিত সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি কর্তৃক দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন-দেশে যখন গণতন্ত্র অনুপস্থিত, বিরোধী সমাজকে কোণঠাসা করার পায়তারা চলছে ঠিক সেই মুহুর্তে দেশে এক দলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের মানুষের ভরসাস্থল দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা দিয়ে তাকে অবরুদ্ধ করার পায়তারা করছে সরকার। সেই লক্ষ্যে কথিত সংগঠনের জনৈক ব্যক্তিকে দিয়ে দেশনেত্রীর নামে আরো একটি মিথ্যা মামলা খুবই দু:খজনক।
নেতৃদ্বয় অবিলম্বে দেশনেত্রীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী করেন, অন্যথায় এ দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে ছাত্রদল সরকারের এই অপকৌশলের বিরুদ্ধে দেশের সকল শিক্ষাঙ্গণ ও রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে।
এমএইচ/এসএইচ





