আজ রোববার বিকালে এক জরুরী সংবাদ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব এইচ টি ইমাম।
[b]ঢাকা, এমআর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]