বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সাম্প্রতিক সব হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকজনই জড়িত। তাই কোনো ঘটনাতে প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা এসব কথা বলেন।

ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার বিএনপিকে টার্গেট করেছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা অভিযোগ করেন, ‘জঙ্গি দমনের নামে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে।’


এআই