জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খোলসেডুবি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বাবু মাতুব্বর (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেনের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় বাবু মাতুববর নিহত হয়। তিনি চৌধুরী সাব্বির হোসেনের সমর্থক বলে জানা গেছে।
আহতদের সালথা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা উপজেলার নির্বাহী কর্মকতা বিশ্বাস রাসেল হোসেন সংঘর্ষে ১ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]