ছাত্রশিবির বরিশাল মহানগরী সভাপতি রহমতউল্লাহ সেলিম, নাটোর জেলা সভাপতি আলমগীর হোসেন, যশোর জেলা পূর্বের সভাপতি তাওহীদুল ইসলাম মুকুলসহ সারাদেশে বিভিন্ন জেলায় নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে গতকাল রাতের অন্ধকারে ডাকাতের মত শতাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার।
প্রতিবাদ বার্তায় আরো বলা হয়, মোটর সাইকেল ,আলমিরাসহ গুরুত্বপূর্ণ আসবাব পত্র নিয়ে গেছে পুলিশ। সরকার যে জনআতঙ্কে ভূগছে এই গ্রেপ্তার ও লুটপাট তারই প্রমাণ।
ইআর





