বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান অবৈধ সরকারের বৈধতার জন্য এবং এ সরকারকে টিকিয়ে রাখতেই সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকারের বৈধতার জন্য এবং এ সরকারকে টিকিয়ে রাখতেই ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন।

সাফাদির সঙ্গে জয়ের বৈঠক নিয়ে সরকার কী পদক্ষেপ নেয় জনগণ এখন এটার দেখার অপেক্ষায়।

তিনি বলেন, আসলাম চৌধুরী ভারতের একজন মেয়রের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাফাদি উপস্থিত ছিলেন। সাফাদির সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কোনো বৈঠক হয়নি।

সরকার ষড়যন্ত্রের কথা বললেও তা প্রমাণ করতে পারেনি। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করে তার ওপর নির্যাতন করছে।

এমবি