এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের ১৭১তম শহীদ আব্দুল্লাহ ওমর নাসিফ শাহাদাতের শ্রদ্ধেয় পিতা আখতারুজ্জামান মানু আজ (রোববার) ১৯ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তিনি ছিলেন আমাদের প্রেরণা। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারাল। প্রিয় সন্তানককে হারিয়ে তিনি বেদনাহত ছিলেন; একই সাথে ছিলেন দ্বীনের পথে অবিচল।

তিনি প্রিয় সন্তানকে হারালেও সন্তানের দ্বীন কায়েমের স্বপ্নকে লালন করে গেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ছাত্রশিবিরের প্রতি তাঁর দোয়া, ভালোবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না। সম্মানিত বাবাকে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত।

আমরা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এন