যথাযোগ্য মর্যাদায় সৌদি আরব জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে মহান ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তপনের পরিচালনায় সভায় ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, মহানগর সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত, কর্মজীবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সৌদি যুবদলের সহ-সভাপতি ইসমাইল ইমন, শেখ মোস্তাক, টিপু সুলতান, আবছার, আমিনুল ইসলাম সহ দলের অন্যান্য নের্তৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আহমদ আলী মুকিব বলেন, ৭ ই নভেম্বরের এই দিনে আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির দুর্দিনে কাণ্ডারির ন্যায় যিনি জাতিকে দিক নির্দেশনা দিয়ে জাতীয় শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, সেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি এবং মোনাজাত করি মহান আল্লাহ পাক যেন শহীদ জিয়াকে জান্নাতবাসী করেন।
আহমদ আলী মুকিব তার বক্তব্যে আরো বলেন, জাতির এই দুর্দিনে তাই সময় এসেছে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের বেগম খালেদা জিয়ার নের্তৃত্বে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে হটিয়ে গণতন্ত্র, মানবাধিকারকে সমুন্নত করে জাতীয় জীবনে উন্নয়ন ও গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনা। সেজন্যে বিএনপির সকল নেতা কর্মীকে আজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য ইস্পাত কঠিন শপথ নিতে হবে।
সভা শেষে শহীদ জিয়া সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসএইচ





